আমরা যাই কাজ করি না কেন রোবট সবসময়েই আমাদের চেয়ে তাড়াতাড়ি ও আরো নিখুঁতভাবে কাজ করে।
কিন্তু এটাও ঠিক যে রোবটকে মানুষই বানিয়েছে। আর তাই সেটা একটা চিন্তার বিষয়।
বর্তমানে মানুষের মধ্যে যে স্বার্থপরতা কাজ করছে তাতে করে মানুষ যদি মানুষের মতো ইন্টেলিজেন্স যুক্ত রোবট বানায় তাহলে তা ভয়ানক হতে পারে।
কারণ সেক্ষেত্রে রোবট নিজের থেকে ভাবতে শিখবে, জানতে শিখবে, বলতে শিখবে। এবং আরো অনেক কিছু করতে পারবে যা এখন মানুষ পারে।
তাই এখানে একটা ভয়ের কারণ রয়েছে।
মানুষ যদি স্বার্থপরতার কারণে অন্য মানুষের ক্ষতি করতে পারে তাহলে মনুষ্যসৃষ্ট রোবটও তাদের স্বার্থের জন্য মানুষকে ধ্বংস করতে পারে।
তবে এখানে আরেকটা জিনিস ঘটতে পারে।
মানুষদের মধ্যে যেরকম ভালো খারাপ মিশিয়ে রয়েছে তাতে করে রোবটের মধ্যেও ভালো ও খারাপ দুইই থাকতে পারে।
তবে এই ধরণের রোবট তৈরী হতে এখনো অনেক দেরি আছে।
তাছাড়া মানুষ যেভাবে প্রকৃতির ক্ষতি করে চলেছে তাতে করে কিছুই বলা যাচ্ছে না!
ইতিমধ্যে জলসঙ্কট ধীরে ধীরে ছড়াচ্ছে। এই ব্যাপারে আমি একটা ছোট্ট পোস্ট আগে লিখেছিলাম। পারলে সেটা নিজে পড়ো আর সবার সাথে শেয়ার করো।
জল অপচয় বন্ধ করুন নাহলে জল কিনতে হবে
তো এই পোস্টটিতে আর বেশি বিরক্ত করবো না।
পরবর্তী কোনো নতুন বিষয় নিয়ে আবার আলোচনা করা যাবে।
ততক্ষনের জন্য Stay Tuned With Notun Fact

0 মন্তব্যসমূহ